• সিলেট, রাত ১২:৫৯, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে বিভিন্ন অ প রা ধে গ্রে ফ তা র হলেন যারা

admin
প্রকাশিত জুন ৩, ২০২৬
সিলেটে বিভিন্ন অ প রা ধে গ্রে ফ তা র হলেন যারা

Manual2 Ad Code

সিলেটে বিভিন্ন অ প রা ধে গ্রে ফ তা র হলেন যারা

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৪৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

এসএমপি সূত্র জানায়, পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) পরিচালিত পৃথক অভিযানে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী, মাদক কারবারি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে গ্রেফতার হওয়া ব্যক্তিরা রয়েছেন। মঙ্গলবার (২ জুন) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে ৪৩ জনকে গ্রেফতার করা হয়। পরে বুধবার (৩ জুন) সকাল ৮টা পর্যন্ত আরও ১৯ জনকে আটক করা হয়। সর্বমোট ৩২ ঘন্টায় ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

Manual7 Ad Code

এদিকে, অভিযানের অংশ হিসেবে এসএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) একটি টয়োটা কারসহ ৪ হাজার পিস ভারতীয় কসমেটিকস উদ্ধার করেছে।

 

অন্যদিকে, মহানগর এলাকায় ট্রাফিক আইন বাস্তবায়নে পরিচালিত পৃথক অভিযানে ৭০টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া ৭৫টি যানবাহন আটক করা হয়েছে। ফলে মোট ১৪৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, ‘অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Manual8 Ad Code

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com