• সিলেট, রাত ১২:০৫, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা

admin
প্রকাশিত জুন ৪, ২০২৬
অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা

Manual5 Ad Code

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা
অনলাইন ডেস্ক

 

পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া দুইজন অতিরিক্ত আইজিপিকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

Manual2 Ad Code

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত ৫ কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-২ এবং অতিরিক্ত আইজিপি পদমর্যাদার দুজন পুলিশ কর্মকর্তা গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন।

ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত পাঁচ কর্মকর্তা হলেন- সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমান, এনএসআই-এর পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

Manual2 Ad Code

গ্রেড-১ পেলেন যে দুই কর্মকর্তা

Manual3 Ad Code

অতিরিক্ত আইজিপি পদমর্যাদার গ্রেড-১ প্রাপ্ত দুই কর্মকর্তা হলেন- হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা ও পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন।

Manual1 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com