• সিলেট, রাত ১:৪০, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দ্রুত বিদ্যুতের দাম বৃদ্ধি স্থগিত করুন: গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ

admin
প্রকাশিত জুন ৪, ২০২৬
দ্রুত বিদ্যুতের দাম বৃদ্ধি স্থগিত করুন: গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ

Manual8 Ad Code

দ্রুত বিদ্যুতের দাম বৃদ্ধি স্থগিত করুন: গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ

প্রেস বিজ্ঞপ্তি

গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী, সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে বলেন, দেশের এই নিদানে এবং গ্রাহকদের তীব্র আপত্তি সত্ত্বেও বিদ্যুতের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি করার ঘোষণায় তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর বিদ্যুৎ ও জ্বালানীর দাম না বাড়ানোর আশ্বাস দিয়েছিলো। তবে ৩ মাসের মাথায় জ্বালানী তেলের দাম ২ বার ও সর্বশেষ বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। জ্বালানী তেলের বৃদ্ধির কারণে জনজীবন এমনতিতেই বিপর্যস্ত। তার উপর বিদ্যুতের দাম বৃদ্ধি মরার উপর খাড়ার গা হিসেবে পরিণত হয়েছে। শ্রীলঙ্কায় বিদ্যুতের দাম ২২ শতাংশ কমানো হয়েছে। বিশ্ব বাজারে তেলের দাম কম থাকা সত্ত্বেও বাংলাদেশে বৃদ্ধি।

Manual2 Ad Code

দেশবাসীর জিজ্ঞাসা এই সরকার কি দাম বাড়ানোর সরকার? রাজস্ব ভান্ডার ও ভর্তুকি কমাতে হলে ঋণ খেলাপী, আয়ের সাথে সঙ্গতিহীন রাজনীতিক, আমলা ও ব্যবসায়ীদের কাছ থেকে জনগণের হাজার হাজার কোটি টাকা উদ্ধার করার জোর দাবি জানান।

Manual1 Ad Code

সাফ কথা এই নিদানে বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা অগ্রহণযোগ্য। দ্রুত দাম বৃদ্ধি স্থগিত করুন। অন্যথায় কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com