• সিলেট, রাত ২:০৬, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে সিলিকা বালু জব্দ করলো প্রশাসন

admin
প্রকাশিত জুন ৫, ২০২৬
শ্রীমঙ্গলে সিলিকা বালু জব্দ করলো প্রশাসন

Manual1 Ad Code

শ্রীমঙ্গলে সিলিকা বালু জব্দ করলো প্রশাসন

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ১০ ট্রাক অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালু জব্দ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৪ জুন) উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযান চলাকালে উপজেলার আশীদ্রোন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পুটিয়াছড়া এলাকায় হেকিম মিয়ার মালিকানাধীন জমির পাশের একটি লেবুবাগান থেকে বিপুল পরিমাণ সিলিকা বালু জব্দ করা হয়। প্রশাসনের তথ্য অনুযায়ী, জব্দকৃত বালুর পরিমাণ প্রায় ১০ ট্রাক। এ সময় স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদিন উপস্থিত ছিলেন।

 

Manual5 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, গত প্রায় দুই বছর ধরে ওই এলাকায় পাকা রাস্তার মুখে স্টিলের গেইট স্থাপন করে বিশেষ কৌশলে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রি করা হচ্ছিল। এলাকাবাসীর অভিযোগ, এর আগেও একই স্থানে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালিত হলেও সংশ্লিষ্ট প্রভাবশালী চক্রের বিরুদ্ধে কার্যকর ও স্থায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে তারা পুনরায় বালু উত্তোলন কার্যক্রম শুরু করে।

 

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন বলেন, ‘অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তিনি আরও বলেন, ‘পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসন সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।’

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com