• সিলেট, রাত ১০:০২, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে পুলিশের ধর-পাকড়, গ্রে ফ তা র ১৭১

admin
প্রকাশিত জুন ৮, ২০২৬
সিলেটে পুলিশের ধর-পাকড়, গ্রে ফ তা র ১৭১

Manual5 Ad Code

সিলেটে পুলিশের ধর-পাকড়, গ্রে ফ তা র ১৭১

নিজস্ব প্রতিবেদক

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে ১৭১ জন গ্রেফতার করা হয়েছে।

 

Manual6 Ad Code

রবিবার (৭ জুন) ২৪ ঘন্টায় মোট ১৪০ জন এবং সোমবার (৮ জুন) সকাল ৮ টা পর্যন্ত আরও ৮ ঘন্টায় আরও ৩১ জনসহ সর্বমোট ১৭১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানা, ছিনতাইকারী, চোর, সন্দেহজনক ও মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতারকৃত ব্যক্তিগণ। গ্রেফতারকৃত ১৭১ জনের পাশাপাশি এসময় তারা বিভিন্ন মালামাল উদ্ধার করেন।

Manual7 Ad Code

 

জানা যায় এই অভিযানে সময় ১৫৫ পিস ইয়াবা বড়ি, ৭৫ বস্তা ভারতীয় জিরা, ২১ লাখ ৬৪ হাজার ৮শ’ টাকার ভারতীয় ফেসওয়াশ, ক্লপ-জি ক্রিম, প্র্যাকটিন সিরাপসহ ১টি স্বর্ণের নাকফুল উদ্ধার করা হয়েছে।

Manual1 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।’

Manual6 Ad Code

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com