• সিলেট, সন্ধ্যা ৬:৫১, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত

admin
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৫
ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত

Manual8 Ad Code

ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত
অনলাইন ডেস্ক

 

Manual7 Ad Code

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে এ কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কম্পনের মাত্রা জানা যায়নি।

Manual8 Ad Code

রিখটার স্কেলে এর মাত্রা পাওয়া গেছে ৩.৬। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। ভূকম্পনটির উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে।

এর আগে, গত শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে ঢাকাসহ সারাদেশ কেঁপে ওঠে। এ ঘটনায় শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

Manual7 Ad Code

আবহাওয়া অফিস সে সময় জানিয়েছিল, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী।

সবচেয়ে বেশি-পাঁচজনের মৃত্যু হয়েছে নরসিংদীতে। ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন। এছাড়া কিছু ভবন হেলে পড়ে ও ফাটল দেখা দেয়।

Manual8 Ad Code

বিডি প্রতিদিন/

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com