• সিলেট, রাত ২:১৯, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

গোপন আস্তানায় সিলেট র‌্যাবের হানা, চার যুবক আ ট ক

admin
প্রকাশিত জুলাই ৪, ২০২৬
গোপন আস্তানায় সিলেট র‌্যাবের হানা, চার যুবক আ ট ক

Manual6 Ad Code

গোপন আস্তানায় সিলেট র‌্যাবের হানা, চার যুবক আ ট ক

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেটস্থ র‌্যাব-৯ এর একটি দল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়েছে। এসময় র‌্যাব-৯ এর সিপিসি-২ এর সদস্যরা অনলাইন জুয়াড়ি চক্রের চার সদস্যকে আটক করেছে। অভিযান টের পেয়ে জুয়াড়িরা কৌশলে পালানোর চেষ্টা করলেও র‌্যাব সদস্যরা দৌঁড়ে তাদেরকে আটক করে।

Manual1 Ad Code

 

 

শুক্রবার রাত রাত ১০টা ৫০ মিনিটের দিকে শ্রীমঙ্গল থানার আশিদ্রোন ইউনিয়নের দক্ষিণ টিকরিয়া গ্রামের আবদুল বারেক ভূইয়ার ভূষিমালের দোকানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আবদুল বারেক ভূইয়ার দোকানে গোপনে অনলাইন জুয়া খেলছিল চার যুবক। খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় জুয়াড়িরা কৌশলে পালানোর চেষ্টা করলে র‌্যাব তাদেরকে পাকড়াও করে।

Manual1 Ad Code

আটককৃতরা হলো- শ্রীমঙ্গল থানার দক্ষিণ টিকরিয়া গ্রামের ইলিয়াস মিয়া (২৬), জাফর আলী (২৫), মাহফুজ আহম্মেদ রাফিন (২৬) ও জাহিদ মিয়া (৩৮)।

র‌্যাবের মিডিয়া অফিসার জানান, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা পরস্পর যোগসাজসে মোবাইল ফোন ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে বিভিন্ন অ্যাপস্ এর মাধ্যমে জুয়া খেলছিল। তাদের কাছ থকে ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। মোবাইলগুলোতে জুয়া খেলার আলামত পাওয়া গেছে।

Manual6 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com