• সিলেট, সকাল ৬:৪৪, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে গ্রে প্তা র ২ হাজার ৩২২ জন

admin
প্রকাশিত জুলাই ৪, ২০২৬
সিলেটে গ্রে প্তা র ২ হাজার ৩২২ জন

Manual1 Ad Code

ছবি: এ আই তৈরি

Manual1 Ad Code

সিলেটে গ্রে প্তা র ২ হাজার ৩২২ জন

নিজস্ব প্রতিবেদক

 

 

সিলেট মহানগরীর ৬টি থানাপুলিশের অভিযানে বিভিন্ন অভিযোগে গত জুন মাসে মোট ২ হাজার ৩২২ জনকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে। একই সাথে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য।

Manual6 Ad Code

 

শুক্রবার (৩ জুলাই) রাতে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা এ তথ্য জানায়। তারা জানায়, গত এক মাসে ৭৪৪ জন মাদকসেবী ও মাদক কারবারি, ১৭৬ জন জুয়াড়ি, ২০ জন ছিনতাইকারী, ৩৬ জন চোর ও ডাকাত, অসামাজিক কাজে জড়িত ২৬ জন ব্যক্তি, ১৮৮ জন হকার, ১৮৯ জন ওয়ারেন্ট ভুক্ত আসামি, মেট্রোপলিটন অধ্যাদেশ ও সন্দেভাজন হিসাবে ৭২৫ জন ও অন্যান্য আইনে ২১৮ জনকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে।

 

তাদের মধ্যে ৮৫২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। অন্যান্যদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Manual2 Ad Code

এ সময়ে ১০ হাজার ৬৭৪ পিস ইয়াবা, ৬ বোতল বিদেশি মদ, ৭৯২ লিটার চোলাই মদ এবং ২৮ কেজি ২৯৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত চোরাই মালামালের মধ্যে আছে ১৭ হাজার ৬১০ কেজি ভারতীয় জিরা, ১৭ হাজার ৮৯ পিস ভারতীয় চকোলেট, ২৬ হাজার ৬৭৫ পিস ভারতীয় প্রসাধনী, ৩ হাজার ৫১৫ কেজি অবৈধ চা-পাতা, ৯ লাখ ৮৭,০০০ পিস শেখ নাসির উদ্দিন বিড়ি, ১৬২ পিস ভারতীয় কম্বল এবং ১০০ পিস ভারতীয় শাড়ি।

 

এদিকে এসএমপি’র ট্রাফিক বিভাগ জুন মাসে ৪ হাজার ৩৬০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ২ হাজার ৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ২ হাজার ৩৫৩টি যানবাহন আটক করা হয়েছে।

 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কর্মকর্তা মো. মনজুরুল আলম জানিয়েছেন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 

সিলেটভিউ২৪ডটকম

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com