• সিলেট, রাত ৩:২৫, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কাজিরবাজার মৎস্য ও তরকারি বাজার নিয়ে যা বললেন কাইয়ুম চৌধুরী

admin
প্রকাশিত জুলাই ৬, ২০২৬
কাজিরবাজার মৎস্য ও তরকারি বাজার নিয়ে যা বললেন কাইয়ুম চৌধুরী

Manual3 Ad Code

কাজিরবাজার মৎস্য ও তরকারি বাজার নিয়ে যা বললেন কাইয়ুম চৌধুরী

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

 

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী কাজিরবাজার মৎস্য ও তরকারি বাজার পরিদর্শন করেছেন।

 

সোমবার (৬ জুলাই) দুপুরে তিনি বাজারের সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।

 

কাজিরবাজার মৎস্য ও তরকারি বাজার জেলা প্রশাসনের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত একটি বাজার। আইন অনুযায়ী সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত ১ নম্বর খাস খতিয়ানভুক্ত বাজারগুলোর ব্যবস্থাপনার দায়িত্ব সিটি কর্পোরেশনের ওপর ন্যস্ত। সেই ধারাবাহিকতায় সরকারি বিধি-বিধান অনুসরণ করে ১৪৩৩ বাংলা সনের জন্য বাজারটি ইজারা প্রদান করা হয় এবং পহেলা বৈশাখ থেকে ইজারাগ্রহীতার কাছে বাজারের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

 

Manual1 Ad Code

পরিদর্শনকালে বাজারের একাংশ মৎস্য আড়ৎদার বাজার ইজারা সংক্রান্ত বিষয়ে তাদের আপত্তির কথা সিসিক প্রশাসকের কাছে তুলে ধরেন।

Manual8 Ad Code

 

তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হবে না। সংশ্লিষ্ট সব নথিপত্র এবং আইনি বিষয় যথাযথভাবে পর্যালোচনা করা হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে আইনসম্মত ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Manual6 Ad Code

 

তিনি ব্যবসায়ীদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার আহ্বান জানান এবং আশ্বস্ত করেন যে, সব পক্ষের স্বার্থ বিবেচনায় রেখে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

পরিদর্শনকালে সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেবসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com