• সিলেট, বিকাল ৩:৫৬, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি টাকার বাজেট ঘোষণা

admin
প্রকাশিত জুলাই ৬, ২০২৬
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি টাকার বাজেট ঘোষণা

Manual7 Ad Code

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি টাকার বাজেট ঘোষণা

Manual3 Ad Code

কুলাউড়া প্রতিনিধি

 

Manual2 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯৮ কোটি ২৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

ঘোষিত এ বাজেটে জনকল্যাণ, নাগরিক সেবার মানোন্নয়ন এবং আধুনিক, পরিচ্ছন্ন পৌরসভা গড়ার প্রত্যয় নিয়ে উন্নয়ন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে কুলাউড়া পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।

অনুষ্ঠানে পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা হীরেন্দ্র চন্দ্র পাল বাজেটের বিভিন্ন খাত উপস্থাপন করেন। ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৯৮ কোটি ৪৪ লাখ ৬২ হাজার ৩১৯ টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ৯৮ কোটি ২৮ লাখ টাকা। এতে ১৬ লাখ ৬২ হাজার ৭১৯ টাকা ৬১ পয়সা উদ্বৃত্ত দেখানো হয়েছে। বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে।

Manual6 Ad Code

অনুষ্ঠানে পৌর প্রশাসক ও ইউএনও সানজিদা আক্তার বলেন, এটি একটি জনকল্যাণমুখী ও বাস্তবসম্মত বাজেট। এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবার মানোন্নয়ন, টেকসই অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা গড়ে তোলার পাশাপাশি জনবান্ধব প্রশাসন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করা হবে। এ লক্ষ্য অর্জনে পৌরবাসীর আন্তরিক সহযোগিতা ও সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

তিনি আরও বলেন, বর্তমানে চলমান উন্নয়ন প্রকল্পগুলো সাময়িক জনদুর্ভোগ সৃষ্টি করলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে পৌরবাসী এর সুফল ভোগ করবেন। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Manual8 Ad Code

পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, প্রভাষক সিপার উদ্দিন, পৌর নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম, সহকারী প্রকৌশলী কামরুল হাসানসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com