• সিলেট, রাত ১০:৪২, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের আল-আমিন ফার্মেসিকে মোটা অঙ্কের জ রি মা না

admin
প্রকাশিত জুলাই ৭, ২০২৬
সিলেটের আল-আমিন ফার্মেসিকে মোটা অঙ্কের জ রি মা না

Manual1 Ad Code

সিলেটের আল-আমিন ফার্মেসিকে মোটা অঙ্কের জ রি মা না

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক

ওষুধের দোকানটিতে সাইনবোর্ড আছে ন্যায্য মূল্যের। অথচ তারা সাধারণ মানুষের স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলছেন। নানান অনিয়মের প্রমাণ পাওয়ায় ৭৫ হাজার টাকা জরিমানা গুনেছে সিলেটের আল আমিন ফার্মেসি।

 

Manual7 Ad Code

মঙ্গলবার (৭ জুলাই) বিকালে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তানভীর হোসাইন সজীব।

 

জানা গেছে, মঙ্গলবার বিকালে নগরীর উপশহর পয়েন্ট সংলগ্ন ন্যায্য মূল্যের ওষুধের দোকান আল-আমিন মেডিসিন কর্ণারে অভিযান চালায় সিলেট জেলা প্রশাসন।

 

এ সময় নিষিদ্ধঘোষিত মেডিকেল ইকুইপমেন্ট, ফিজিসিয়ান স্যাম্পল প্রদর্শন, অ্যান্টিবায়োটিক ব্যবস্থাপনায় অনিয়মসহ অন্যান্য অভিযোগের প্রমাণ পাওয়ায় তাৎক্ষনিক ৭৫ হাজার টাকা অর্থদণ্ড এবং তা আদায় করা হয়।

 

অভিযানে সার্বিক সহযোগীতা করে র‌্যাব-৯ ও সিলেট মহানগর পুলিশের একটি দল।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার মো. তানজিব হোসেন সজীব।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com