• সিলেট, রাত ১০:৪২, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

admin
প্রকাশিত জুলাই ৭, ২০২৬
সিলেটের ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

Manual4 Ad Code

সিলেটের ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

 

সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজ, আলী আমজদের ঘড়িঘর ও সুরমা নদীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সফরকালে তিনি সিলেটের ঐতিহ্যবাহী সাত রঙের চায়ের স্বাদও নেন।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে মার্কিন দূতাবাসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সিলেট সিটি কর্পোরেশন পরিদর্শন করে।

 

এ সময় রাষ্ট্রদূতের নেতৃত্বে প্রতিনিধিদল সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে সিলেটের ঐতিহ্য, নগর ব্যবস্থাপনা, সংস্কৃতি এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। পরে প্রতিনিধিদল সুরমা নদীর ওপর নির্মিত ঐতিহাসিক কিনব্রিজ, আলী আমজদের ঘড়িঘর ও নদীতীর এলাকা পরিদর্শন করেন। ঐতিহ্যবাহী কিনব্রিজ সংরক্ষণ ও সংস্কারে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগের প্রশংসা করেন রাষ্ট্রদূত।

সফরকালে প্রতিনিধিদল হেরিটেজ স্থাপনাগুলোর সংরক্ষণ, নগরের পরিচ্ছন্নতা ও সৌন্দর্যায়নের ভূয়সী প্রশংসা করে। ঘড়িঘরের ঘণ্টাধ্বনি উপভোগের পাশাপাশি তারা ছবি ও ভিডিও ধারণ করেন।

 

এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের মেরিন ব্যান্ড সঙ্গীত পরিবেশন করে। তারা প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘সেই তুমি’ পরিবেশন করলে উপস্থিত অতিথিরা মুগ্ধ হন। অতিথিদের আপ্যায়নে পরিবেশন করা হয় সিলেটের ঐতিহ্যবাহী সাত রঙের চা।

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, এটি ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক সফর। এ সময় কোনো আর্থিক বা প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আলোচনা হয়নি। তবে প্রতিনিধিদল সিলেটের ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার আগ্রহ প্রকাশ করেছে। তিনি আশা প্রকাশ করেন, এ সফর ভবিষ্যতে সিলেটের ইতিবাচক ভাবমূর্তি বিশ্বদরবারে তুলে ধরতে সহায়ক হবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com