• সিলেট, সন্ধ্যা ৭:২৬, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শাহজালালের মাজারের দানবাক্সে এবার পাওয়া গেল যত টাকা

admin
প্রকাশিত জুলাই ১১, ২০২৬
শাহজালালের মাজারের দানবাক্সে এবার পাওয়া গেল যত টাকা

Manual1 Ad Code

শাহজালালের মাজারের দানবাক্সে এবার পাওয়া গেল যত টাকা

নিজস্ব প্রতিবেদক

শাহজালাল (র.) মাজারের দানবাক্স ও ডেকছিতে এবার পাওয়া গেছে ৪৭ লক্ষাধিক টাকা।

Manual4 Ad Code

 

শনিবার (১১ জুলাই) টাকাগুলো গণনা শেষে এসব তথ্য জানান সংশ্লিষ্টরা।

 

এর আগে প্রথমবার মাজারের দানবাক্স ও ডেকছিতে ৪ দিনে পাওয়া গিয়েছিল ১৭ লাখ ৬৫ হাজার ৫৭৯ টাকা।

Manual5 Ad Code

 

শনিবার দুপুরে মাজার ব্যবস্থাপনা ও উন্নয়ন নিশ্চিতে গঠিত কমিটির তত্ত্বাবধানে টাকাগুলো গণনা শুরু হয়। এ সময় ৩ ডেকছি ও ৮টি দানবাক্স খোলে টাকা গণনার কাজ শুরু হয়। শেষ হয় শেষ বিকালের দিকে।

 

এরপর উপস্থিত গণমাধ্যমকে জানানো হয়, এবার ১৮ দিনে মোট ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে।

সঙ্গে পাওয়া গেছে ৯ গ্রাম সোনা ও সোনাসদৃশ বস্তু ১০ গ্রাম, ৩৯ দশমিক ৪ গ্রাম রূপা। আর বৈদেশিক মুদ্রার মধ্যে মিলেছে, ২০ মার্কিন ডলার, ১৩৫ সৌদি রিয়াল, ২ হাজার ৫৩২ ভারতীয় রূপি, ২২ কাতারি দিরহাম, ৬ মালয়েশিয়ান রিঙ্গিত, ২০ হংকং ডলার, ২০ ইউরো, ১ দশমিক ৪৫ ওমানী দিনার, ৫৪ দশমিক ২০ আমিরাত দিরহাম, ৪ হাজার ইন্দোনেশিয়ান রুপিয়া, ৬০ পাকিস্তানি রূপি ও ১০ সিঙ্গাপুরি ডলার।

এই ১৮ দিনে ভক্তরা ১টি গরু এবং ৬৫টি ছাগলও দান করেছেন।

 

এছাড়াও প্রধানমন্ত্রীর তারেক রহমান ও হযরত শাহজালাল (র.) এর কাছে লেখা একাধিক চিঠিও পাওয়া গেছে। মিলেছে তান্ত্রিক কবিরাজের তাবিজও।

 

গণনাকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক এবং মাজার ব্যবস্থাপনা ও উন্নয়ন কমিটির দদস্য আব্দুল কাউয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যন ও মাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহাসহ জেলা প্রশাসন ও মাজারের মঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

 

উল্লেখ্য, গত ১৮ জুন জেলা প্রশাসনের উদ্যোগে মাজারের সবগুলো দানবাক্স ও ডেকছি সিলগালা করার পর প্রথমবার প্রকাশ্যে টাকা গণনা হয়েছিল ২২ জুন। সেবার পাওয়া গিয়েছিল ১৭ লাখ ৬৫ হাজার ৫৭৯ টাকা।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com