• সিলেট, রাত ১১:৫৮, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিয়ানীবাজারে শহীদ তুরাবের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে সাংবাদিক প্রতিনিধি দল

admin
প্রকাশিত জুলাই ১৯, ২০২৬
বিয়ানীবাজারে শহীদ তুরাবের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে সাংবাদিক প্রতিনিধি দল

Manual8 Ad Code

বিয়ানীবাজারে শহীদ তুরাবের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে সাংবাদিক প্রতিনিধি দল

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক

চব্বিশের গণ-অভ্যুত্থানের উত্তাল দিন ১৯ জুলাই সিলেট নগরীর কোর্ট পয়েন্টে পুলিশের গুলিতে শহীদ হওয়া তরুণ সাংবাদিক এটিএম তুরাবের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার নিজ গ্রাম সিলেটের বিয়ানীবাজার উপজেলার ফতেহপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) আয়োজিত এ দোয়া মাহফিলে শহীদ তুরাবের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি এবং শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার জন্য দোয়া করা হয়।

Manual1 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য জননেতা এমরান আহমদ চৌধুরী। তিনি শহীদ সাংবাদিক এটিএম তুরাবের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, সত্য ও ন্যায়ের পথে দায়িত্ব পালন করতে গিয়ে যারা জীবন উৎসর্গ করেছেন, জাতি তাদের অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

দোয়া মাহফিলে সিলেট ইউনাইটেড জার্নালিস্ট এসোসিয়েশনের আহ্বায়ক ও দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেলের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সদস্য সচিব ও দৈনিক ইনকিলাবের সিলেট ব্যুরো প্রধান ফয়সাল আমীন, দৈনিক নয়াদিগন্তের সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার এমজেএইচ জামিল, দৈনিক সিলেট বাণীর চিফ রিপোর্টার কাওছার আহমদ, দৈনিক ভোরের ডাকের সিলেট প্রতিনিধি আব্দুল হান্নান, চ্যানেল টোয়েন্টিফোরের আজহার উদ্দিন শিমুল এবং দৈনিক নয়াদিগন্তের সিলেট ব্যুরোর ফটোগ্রাফার জয়নাল আবেদীন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ফয়সল আলম, সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ।

দোয়া মাহফিলে বক্তারা শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কর্মময় জীবন, পেশাগত সাহসিকতা এবং গণ-অভ্যুত্থানের সময় তার আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, সত্য প্রকাশের পথে দায়িত্ব পালন করতে গিয়ে তুরাব যে আত্মত্যাগ করেছেন, তা দেশের সাংবাদিক সমাজের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

Manual5 Ad Code

অনুষ্ঠান শেষে শহীদ এটিএম তুরাবের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সবাই শহীদ তুরাবের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে শহীদদের আদর্শ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com