• সিলেট, রাত ১২:১৪, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ডিসেম্বরে শেখ হাসিনা দেশে আসলে তাকে বাঁধা দিয়েন না: রাশেদ প্রধান

admin
প্রকাশিত জুলাই ২৫, ২০২৬
ডিসেম্বরে শেখ হাসিনা দেশে আসলে তাকে বাঁধা দিয়েন না: রাশেদ প্রধান

Manual4 Ad Code

ডিসেম্বরে শেখ হাসিনা দেশে আসলে তাকে বাঁধা দিয়েন না: রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক

 

জুলাই আন্দোলনে গণহত্যাকারী ও ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যদি ডিসেম্বর মাসে বাংলাদেশে আসতে চায়, তাকে আবার বাঁধা দিয়েন না, তাকে সাদরে বরণ করে নিয়েন। আমরা জুলাই গণঅভ্যুত্থানের স্টেকহোল্ডাররা একত্রিত হয়ে জনতার আদালতে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করার জন্য প্রস্তুত আছি বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।

Manual8 Ad Code

 

শনিবার (২৫ জুলাই) গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে ১১ দলীয় জোটে আয়োজিত সিলেট বিভাগীয় বিভাগীয় সমাবেশ সমাপনী কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

 

 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে রাশেদ প্রধান দাবি করেন, শেখ হাসিনা নিজেই ভারতের কাছে আশ্রয় চেয়েছিলেন। একই সঙ্গে তিনি ভারতের সাম্প্রতিক জেন-জি আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া ও টিপাইমুখ বাঁধ প্রসঙ্গ তুলে ধরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের কথা জানান।

আগামী দিনে ঢাকায় অনুষ্ঠেয় মহাসমাবেশের আগে জুলাই সনদ বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির ইঙ্গিত দিয়ে রাশেদ প্রধান বলেন, মহাসমাবেশের আগে যদি গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তাহলে বিপ্লব অনিবার্য। বর্তমান সরকার সংবিধান সংস্কার না করে সংশোধন করতে চাইছে, যা মেনে নেওয়া হবে না। তিনি বলেন, গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে এর কোনো বিকল্প নেই।

 

Manual8 Ad Code

তিনি আরও বলেন, ক্ষমতায় আসার পর পাঁচ মাস পার হলেও সিলেট অঞ্চল অবহেলিত রয়ে গেছে। তিনি বলেন, প্রথম পাঁচ মাসে যারা কার্যক্রম দেখাতে পারে না, তারা আগামী পাঁচ বছরেও দেখাতে পারবে না।

 

সবচেয়ে কড়া হুঁশিয়ারিতে তিনি বলেন, ‘ঢাকা মহাসমাবেশ থেকে যদি আমরা দেখি জুলাই সনদ গণভোটের আলোকে বাস্তবায়ন হয়নি, তাহলে এক দফা সরকার পতনের আন্দোলন শুরু হবে। যদি তা না হয়, তাহলে ওই বিএনপি সরকার, গাদ্দার সরকারও থাকবে না।’

Manual3 Ad Code

 

 

ভারত থেকে সীমান্ত দিয়ে মানুষ ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা প্রতিহত করায় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান জাগপা নেতা।

 

 

Manual4 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com