• সিলেট, বিকাল ৫:৫০, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের তাপমাত্রা ৩৫ ডিগ্রির বেশি, যেমন থাকবে বৃহস্পতিবারের আবহাওয়া

admin
প্রকাশিত জুলাই ২৯, ২০২৬
সিলেটের তাপমাত্রা ৩৫ ডিগ্রির বেশি, যেমন থাকবে বৃহস্পতিবারের আবহাওয়া

Manual6 Ad Code

সিলেটের তাপমাত্রা ৩৫ ডিগ্রির বেশি, যেমন থাকবে বৃহস্পতিবারের আবহাওয়া

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual2 Ad Code

সিলেট অঞ্চলে শ্রাবণের বৃষ্টিহীনতা অব্যাহত। চলছে ভ্যাপসা গরম। সঙ্গে লোডশেডিংয়ের অসহনীয় যন্ত্রণা। বুধবার সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়েছে। এরমধ্যে আগামী ২৪ ঘন্টা সিলেটের আবাহওয়া কেমন থাকবে তা জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিস।

Manual2 Ad Code

 

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিস এক পূর্বাভাসে জানিয়েছে, বৃষ্টিপাত না হলে গরম হ্রাস পাবেনা।

 

Manual2 Ad Code

গত কয়েক দিনের ধারাবাহিকতায় বুধবারও সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর সোমবারের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর তারও আগে রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

এদিকে মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে মাত্র ৯ মিলিমিটার। তবে আগামী ২৪ ঘন্টায় সিলেট অঞ্চলের কোথাও হাল্কা থেকে মাঝারি, কোথাও আবার বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে এমন পূর্বাভাস নিয়মিত দেওয়া হলেও এ অঞ্চলে বৃষ্টি কিন্তু ঝরছেনা।

 

এদিকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে বলে জানানো হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com