• সিলেট, রাত ১১:০৬, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কমলগঞ্জে পুলিশের অ ভি যা নে পাইপগান উদ্ধার, মা*ম*লা দায়ের

admin
প্রকাশিত জুলাই ২৯, ২০২৬
কমলগঞ্জে পুলিশের অ ভি যা নে পাইপগান উদ্ধার, মা*ম*লা দায়ের

Manual2 Ad Code

কমলগঞ্জে পুলিশের অ ভি যা নে পাইপগান উদ্ধার, মা*ম*লা দায়ের

Manual8 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে একটি একনালা পাইপগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে।

Manual3 Ad Code

মঙ্গলবার রাত পৌনে ১১টায় শমশেরনগর বাজার থেকে পুলিশ পরিত্যক্ত এ পাইপগান উদ্ধার করে।

Manual2 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর বাজারের রাজমহলের সামনে কয়েকজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে খবর পেয়ে শমশেরনগর ফাঁড়ির পুলিশের ইনচার্জের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি একনালা পাইপগান উদ্ধার করে এবং সেটি জব্দ করা হয়।

Manual2 Ad Code

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে শমশেরনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের শরিফ মিয়ার ছেলে শাহান মিয়া (২৩)-এর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। সে পলাতক রয়েছেন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করে আগ্নেয়াস্ত্রের ঘটনায় একটি অস্ত্র মামলা হয়। মামলার আসামিও সনাক্ত করা হয়েছে। সে অস্ত্র ফেলে দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com