• সিলেট, রাত ৪:১৩, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট বিভাগে বিএনপির যে ইউনিটের কমিটি স্থগিত

admin
প্রকাশিত জুলাই ২৯, ২০২৬
সিলেট বিভাগে বিএনপির যে ইউনিটের কমিটি স্থগিত

Manual4 Ad Code

সিলেট বিভাগে বিএনপির যে ইউনিটের কমিটি স্থগিত

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

 

সাংগঠনিক কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে মৌলভীবাজারের কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত করেছে জেলা বিএনপি। সোমবার (২৭ জুলাই) জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত দলীয় প্যাডে এই তথ্য নিশ্চিত করা হয়।

Manual7 Ad Code

 

 

এরই মধ্যে চিঠির অনুলিপি জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ এমপি, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন এমপি ও মিফতাহ সিদ্দিকীকে দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, কুলাউড়া পৌর বিএনপির বর্তমান কমিটির কার্যক্রমে সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি দেখা দেয়। এতে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও সার্বিক স্বার্থ বিবেচনায় মৌলভীবাজার জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক পৌর বিএনপির বর্তমান কমিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

Manual4 Ad Code

এ সময়ে পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রম মৌলভীবাজার জেলা বিএনপির নির্দেশনা ও সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হবে। সংশ্লিষ্ট সব নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শ বজায় রেখে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য নির্দেশ প্রদান করা হয়। কুলাউড়া পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রম, নেতৃত্ব ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে সংশ্লিষ্ট সবাইকে জানানো হবে।

Manual8 Ad Code

এ ছাড়া লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের কুশাখালী ইউনিয়ন যুবদলের নতুন কমিটির ৩১ জনের মধ্যে ১৬ নেতার পদত্যাগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাতীয় দৈনিক কালবেলাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। এতে ওই কমিটি বিলুপ্ত করে দিয়েছে কেন্দ্রীয় যুবদল।

 

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। তবে কী কারণে কমিটি বিলুপ্ত করা হয়েছে তা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com