• সিলেট, সকাল ৭:২৩, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ বছরের অব্যবস্থাপনার কারণে জ্বালানি সমস্যার সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

admin
প্রকাশিত আগস্ট ৫, ২০২৬
১৭ বছরের অব্যবস্থাপনার কারণে জ্বালানি সমস্যার সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

Manual4 Ad Code

১৭ বছরের অব্যবস্থাপনার কারণে জ্বালানি সমস্যার সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থান দিবসের আলোচনা সভা এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অস্থিমজ্জার মধ্যে জবাবদিহিতা ও মানুষের প্রতি দায়বদ্ধতাকে ধারণ করলে দেশকে পরিবর্তন করা কঠিন কিছু নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এক্ষেত্রে কয়েকটি চ্যালেঞ্জ আছে। বড় চ্যালেঞ্জ হলো জ্বালানি। আর জ্বালানি খাতে বিদ্যমান অবস্থার সৃষ্টি হয়েছে গত ১৭ বছরের সরকারের অব্যবস্থাপনার কারণে।

বুধবার দুপুরে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের আলোচনা সভা এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

Manual5 Ad Code

জ্বালানি সঙ্কট প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, আমদানীকৃত গ্যাসের ওপর নির্ভরশীল এই দেশ। জ্বালানি চাহিদা মেটাতে, বিদ্যুৎ নিরবচ্ছিন্ন রাখতে, বিনিয়োগ আনতে কিছু সময় দিতে হবে। সেক্ষেত্রে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হলেও মেনে নিতে হবে৷

Manual6 Ad Code

অনুষ্ঠানে খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, উন্নয়ন একটা সম্মিলিত প্রয়াস। তারুণ্যের শক্তি যেন সামাজিক শক্তি হিসেবে টিকে থাকে, বিনষ্ট না হয়- এটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম শর্ত। আগামী দিনে সেরকম বাংলাদেশ গড়তে তারুণ্যের শক্তিকে কাজে লাগাবে সরকার।

অনুষ্ঠানে অংশ নেওয়া জুলাই যোদ্ধাদের কেউ কেউ সরকারি বিভিন্ন দপ্তরে অসম্মানিত হওয়ার অভিযোগ করেন। যথাযথ মর্যাদার দাবি জানিয়ে জুলাইযোদ্ধা লিটন আহমদ বলেন, ভাতা পাওয়ার জন্য কেউ আন্দোলনে যাননি। গেজেট প্রাপ্ত জুলাইযোদ্ধারা বিভিন্ন গোষ্ঠীর কাছে হুমকি পান। গেজেট যদি হুমকির কারণ হয়, সেটি কেড়ে নেয়া হোক।

এদিকে, শহীদ পরিবারের সদস্যরা নিজের স্বজনদের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। শহীদ পরিবারের খোঁজ নেওয়ার আহ্বান জানান শহীদ পাভেলের বাবা। বাণিজ্য মন্ত্রীকে গোলাপগঞ্জের ৭ শহীদের কবর জিয়ারতের অনুরোধও জানান তিনি।

রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেন, যেকোনো মূল্যে জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠনের সবাইকে সহযোগী হতে হবে।
সভায় ১৪ শহীদ পরিবারকে সংবর্ধনা ও আর্থিক অনুদান প্রদান করা হয়।

Manual1 Ad Code

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীসহ প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com