• সিলেট, সকাল ৯:০৫, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন

admin
প্রকাশিত আগস্ট ৫, ২০২৬
জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন

Manual1 Ad Code

জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন

Manual1 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

 

জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষে সিলেটে শহীদদের প্রতি জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা।

 

বুধবার জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষ উপলক্ষে সিলেট নগরীর “জুলাই স্মৃতি স্তম্ভে” ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আবুল কাহের চৌধুরী শামীম।

Manual8 Ad Code

২০২৪ সালের ৫ আগস্ট নিরস্ত্র ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে দীর্ঘদিনের বৈষম্যমূলক ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে এবং প্রবল গণরোষে ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ঐতিহাসিক এই দিনটির স্মরণে আয়োজিত শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম উপস্থিত গণমাধ্যমকর্মী ও সুধীজনের উদ্দেশ্যে বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক, বৈষম্যহীন ও সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে তুলতে এবং একই সঙ্গে মহান স্বাধীনতা যুদ্ধ ও গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্বপ্ন, আদর্শ ও আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে একযোগে কাজ করি।”

এ সময়ে আরও উপস্থিত ছিলেন- সিলেট জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা, সহকারী প্রকৌশল কর্মকর্তা, উপ-সহকারী প্রকৌশল কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা এবং প্রশাসকের একান্ত সচিব আমিন উদ্দিন আহমেদ সহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com