• সিলেট, সকাল ৬:০৪, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে জ/ব্দ হল যা

admin
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৬
হবিগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে জ/ব্দ হল যা

Manual5 Ad Code

হবিগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে জ/ব্দ হল যা

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদ

সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি গত ২৪ ঘণ্টায় পৃথক ৪টি অভিযানে ১১টি ভারতীয় গরু ও ১২০ প্যাকেট বাংলাদেশী মশার কয়েল জব্দ করেছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা।

 

শনিবার দুপুরে বিজিবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার গুইবিল বিওপির টহলদল শনিবার ভোরে পৃথক দুটি অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ ভেতরে দোলনা চা-বাগানে মালিকবিহীন অবস্থায় পাওয়া ৯টি ভারতীয় গরু জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গরুগুলো পাচারের উদ্দেশ্যে ভারত থেকে আনা হয়েছিল।

এছাড়া চুনারুঘাটের চিমটিবিল ও বাল্লা বিওপির বিশেষ টহলদল পৃথক অভিযানে আরো ২টি ভারতীয় গরু ও ১২০ প্যাকেট মশার কয়েল জব্দ করে।

 

জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

৫৫ বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।

Manual6 Ad Code

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com