• সিলেট, রাত ৯:৫৮, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

পুলিশকে হু ম কি দেয়া মাধবপুরের সেই ছাত্রলীগ নেতা ফের গ্রে ফ তা র

admin
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৬
পুলিশকে হু ম কি দেয়া মাধবপুরের সেই ছাত্রলীগ নেতা ফের গ্রে ফ তা র

Manual4 Ad Code

পুলিশকে হু ম কি দেয়া মাধবপুরের সেই ছাত্রলীগ নেতা ফের গ্রে ফ তা র

Manual4 Ad Code

মাধবপুর প্রতিনিধি

পুলিশের এক কর্মকর্তাকে উদ্দেশ করে ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-এমন হুমকিমূলক ফেসবুক স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসা হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত কমিটির আহ্বায়ক আতাউস সামাদ বাবুকে আবারও গ্রেফতার করেছে পুলিশ।

 

রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশের দায়ের করা নাশকতার চেষ্টার একটি মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে।

Manual4 Ad Code

 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার সন্ধ্যায় থানার এসআই দেলোয়ার হোসেন অভিযান চালিয়ে আতাউস সামাদকে গ্রেফতার করেন। সম্প্রতি পুলিশের দায়ের করা নাশকতার চেষ্টার একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট মাধবপুরে ছাত্র-জনতার ওপর হামলা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি আতাউস সামাদ। ওই বছরের ৬ ডিসেম্বর তাঁকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছিল পুলিশ। এরপর গত ১৭ অক্টোবর পুলিশের এক কর্মকর্তাকে উদ্দেশ করে দেওয়া তাঁর একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। ওই স্ট্যাটাসে আতাউস সামাদ লিখেছিলেন, ‘দেলোয়ার সাহেবদের নাম-ঠিকানা আমরা রাখছি, কারণ তারাও পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবে না ইনশাআল্লাহ।’

Manual1 Ad Code

 

স্ট্যাটাসে তিনি দাবি করেন, তাঁকে গ্রেফতার করতে এএসআই দেলোয়ার হোসেন তাঁর বাড়িতে গিয়েছিলেন। তবে সে সময় তিনি বাড়িতে ছিলেন না। পরে ছাত্রলীগ নেতা সিরাজ গ্রেফতার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। রাজনীতি করতে গিয়ে কয়েকবার কারাগারে যেতে হয়েছে বলেও ওই স্ট্যাটাসে জানান আতাউস সামাদ।

 

তবে ফেসবুকে নিজের নাম উল্লেখ করে দেওয়া ওই বক্তব্যকে ভিত্তিহীন বলে দাবি করেছিলেন এএসআই দেলোয়ার হোসেন। তিনি জানিয়েছিলেন, আতাউস সামাদের স্ট্যাটাসে তাঁর নামে যে বক্তব্য প্রচার করা হয়েছে, তার কোনো ভিত্তি নেই। তখন দেলোয়ার হোসেন মাধবপুর থানার আওতাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়িতে দায়িত্ব পালন করছিলেন।

Manual4 Ad Code

 

প্রসঙ্গত, আতাউস সামাদ বাবু মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। এর আগে তিনি চৌমুহনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী হিসেবেও একসময় তাঁর নাম আলোচনায় আসে। স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়েও তাঁকে ঘিরে আলোচনা ছিল।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com