• সিলেট, রাত ১১:১৫, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মাধবপুরে এক দিনেই দুই তরুণীর মৃ/ত্যু

admin
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৬
মাধবপুরে এক দিনেই দুই তরুণীর মৃ/ত্যু

Manual7 Ad Code

ছবি: সংগৃহীত

মাধবপুরে এক দিনেই দুই তরুণীর মৃ/ত্যু
রহস্য উদ্‌ঘাটনে তদন্তে পুলিশ

মাধবপুর প্রতিনিধি

Manual4 Ad Code

 

হবিগঞ্জের মাধবপুরে পৃথক ঘটনায় একই দিনে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার বাঘাসুরা ও বহরা ইউনিয়নের পৃথক দুটি গ্রাম থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজনের এদিন বিয়ে হওয়ার কথা ছিল।

নিহতরা হলেন, উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের খেলু মিয়ার মেয়ে স্বর্ণা (২০) এবং বহরা ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুমাইয়া জান্নাত তন্নী (১৮)।

Manual8 Ad Code

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে স্বর্ণাকে নিজ ঘরে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। অপরদিকে, একই দিন সকালে সুমাইয়া জান্নাত তন্নী নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

Manual8 Ad Code

উল্লেখ্য, শুক্রবারই তন্নীর বিয়ে হওয়ার কথা ছিল। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই তরুণীর মরদেহ উদ্ধার করে।

 

এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ দুই তরুণীর মরদেহ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com