• সিলেট, রাত ১১:১৫, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অ ভি যা ন, পাওয়া গেল যেসব অনিয়ম

admin
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৬
মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অ ভি যা ন, পাওয়া গেল যেসব অনিয়ম

Manual3 Ad Code

মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অ ভি যা ন, পাওয়া গেল যেসব অনিয়ম

Manual6 Ad Code

মাধবপুর প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা, জনবল নিয়োগ, পরীক্ষা-নিরীক্ষার ফি আদায় ও অর্থ জমাসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের উদ্যোগে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জের একটি দল এ অভিযান পরিচালনা করে।

 

অভিযানে হাসপাতালের এক্স-রে ও প্যাথলজি বিভাগে নিয়োজিত কর্মীদের প্রয়োজনীয় যোগ্যতা ও নিয়োগসংক্রান্ত কাগজপত্র না থাকা এবং আদায় করা অর্থ জমার হিসাবেও ব্যাপক অসংগতি পাওয়া গেছে।

 

Manual7 Ad Code

জানা যায়, হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শনের অংশ হিসেবে এক্স-রে ও প্যাথলজি বিভাগের কার্যক্রম খতিয়ে দেখেন দুদক কর্মকর্তারা। এ সময় এক্স-রে বিভাগে তিনজন এবং প্যাথলজি বিভাগে দুজন টেকনিশিয়ান হিসেবে কাজ করছেন বলে তথ্য পাওয়া যায়। তবে তাঁদের কারও সংশ্লিষ্ট কাজের প্রয়োজনীয় সনদ কিংবা অভিজ্ঞতার প্রমাণ পাওয়া যায়নি। এমনকি তাঁদের নিয়োগের পক্ষে কোনো প্রাতিষ্ঠানিক বা আউটসোর্সিং নিয়োগপত্রও দেখাতে পারেনি কর্তৃপক্ষ। ব্যক্তিগত উদ্যোগে তাঁরা এসব কাজে যুক্ত হয়েছেন বলে জানা গেছে।

 

দুদক জানায়, পরীক্ষা-নিরীক্ষার ফি আদায় ও সরকারি হিসাবে অর্থ জমার ক্ষেত্রেও গুরুতর অসংগতি উঠে এসেছে অভিযানে। এক্স-রে বিভাগে প্রতিদিন গড়ে ৩৫ জন রোগীর কাছ থেকে পরীক্ষার ফি আদায় করা হলেও জমা রেজিস্টারে দৈনিক মাত্র একজন রোগীর ফি জমার তথ্য রয়েছে। অন্যদিকে, প্যাথলজি বিভাগেও বিভিন্ন পরীক্ষা বাবদ আদায় করা অর্থের তুলনায় জমা রেজিস্টারে উল্লেখযোগ্য পরিমাণ কম টাকা জমার তথ্য পাওয়া গেছে।

 

এদিকে, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং রোগীদের খাবার সরবরাহের ব্যবস্থাপনাসহ আরও কয়েকটি ক্ষেত্রেও অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে অভিযান পরিচালনাকারী দল। অভিযোগের বিষয়ে তথ্য-প্রমাণ সংগ্রহ করতে গিয়ে ফি আদায়ের রশিদের মুড়ি অংশ, বিভিন্ন রেজিস্টার ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়।

Manual3 Ad Code

অভিযান শেষে দুদক কর্মকর্তারা জানান, অভিযানে সংগৃহীত নথি ও রেকর্ডপত্র বিস্তারিতভাবে যাচাই-বাছাই করা হবে। পর্যালোচনা শেষে অনিয়মের প্রকৃত চিত্র তুলে ধরে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করা হবে।

Manual2 Ad Code

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com