• সিলেট, ভোর ৫:৫১, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নেপথ্যে কোনো কুশীলব থাকলে ছাড় না দেওয়ার নির্দেশ মন্ত্রী আরিফের

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৬
নেপথ্যে কোনো কুশীলব থাকলে ছাড় না দেওয়ার নির্দেশ মন্ত্রী আরিফের

Manual3 Ad Code

নেপথ্যে কোনো কুশীলব থাকলে ছাড় না দেওয়ার নির্দেশ মন্ত্রী আরিফের

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরীর রায়নগরে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রবীণ ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগমের বাসভবনে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

 

শনিবার (১৫ আগস্ট) দুপুরে নগরীর রায়নগরের ‘১১১ নিকুঞ্জ ভিলায়’ গিয়ে মন্ত্রী নিহত দম্পতির স্বজন ও সন্তানদের খোঁজখবর নেন। এ সময় মন্ত্রীকে কাছে পেয়ে আবেগ-আপ্লুত হয়ে পড়েন শোকস্তব্ধ স্বজনরা।

Manual4 Ad Code

 

নিহতদের স্বজনদের সান্ত্বনা দিয়ে আরিফুল হক চৌধুরী এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দ্রুততম সময়ে তদন্ত সম্পন্নের নির্দেশ দেন। এসময় মন্ত্রী বলেন, ‘কারা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। ঘটনার নেপথ্যে যদি কোনো কুশীলব থাকে, তাকেও ছাড় দেওয়া হবে না।’

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

মামলাটি দ্রুত নিষ্পত্তির মাধ্যমে নিহত পরিবারের সদস্যদের ন্যায়বিচার নিশ্চিতের বিষয়ে তাঁর সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী। এসময় বিহত আব্দুস সাত্তারের ছেলে আরিফ ইফতেখার মেয়ে সেলিনা সুলতানাসহ পরিবারের অনেকেই উপস্থিত ছিলেন।

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com