• সিলেট, সকাল ৬:০৫, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে বাসা-বাড়ি নির্মাণ নিয়ে যে নির্দেশনা দিল সিউক

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৬
সিলেটে বাসা-বাড়ি নির্মাণ নিয়ে যে নির্দেশনা দিল সিউক

Manual7 Ad Code

সিলেটে বাসা-বাড়ি নির্মাণ নিয়ে যে নির্দেশনা দিল সিউক

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরী ও সংলগ্ন এলাকায় পরিকল্পিত উন্নয়ন, সুশৃঙ্খল নগরায়ণ ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এ বিষয়ে নাগরিক, ভূমির মালিক, ভবন নির্মাণকারী, আবাসন প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

 

রবিবার (১৬ আগস্ট) সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

 

Manual3 Ad Code

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমি ব্যবহারের ছাড়পত্র, ভবন নির্মাণের নকশা অনুমোদন এবং জলাধার খনন বা পুনঃখননের আবেদন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে জমা দিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় ভূমি জরিপ, মাটি পরীক্ষা, ভবনের স্থাপত্য, কাঠামো, বৈদ্যুতিক ও প্লাম্বিং নকশা প্রণয়ন এবং নির্মাণকাজ তদারকির জন্য কর্তৃপক্ষের তালিকাভুক্ত স্থপতি, প্রকৌশলী বা নকশাকারকের মাধ্যমে নকশা প্রণয়ন করে আবেদন দাখিল করতে হবে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রিয়েল এস্টেট উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট রিয়েল এস্টেট ডেভেলপারকে আইন অনুযায়ী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নিবন্ধন নিতে হবে। কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া কোনো ভবন নির্মাণ, সম্প্রসারণ বা পরিবর্তন করা যাবে না। নির্মাণকাজও অনুমোদিত নকশা অনুযায়ী সম্পন্ন করতে হবে।

Manual5 Ad Code

 

এছাড়া অবৈধ দখল, ভরাট কিংবা পরিবেশের ক্ষতি হয়- এমন কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজন হলে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে যোগাযোগ করে পরামর্শ ও প্রয়োজনীয় সেবা নেওয়ার জন্য নাগরিকদের অনুরোধ করা হয়েছে। আইন বা বিধিমালা লঙ্ঘন করে কোনো কার্যক্রম পরিচালিত হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

Manual6 Ad Code

গণবিজ্ঞপ্তিতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৩-এর ৫৪ ধারার উল্লেখ করে বলা হয়েছে, আইন কার্যকর হওয়ার পর আইনের অধীন বিষয়গুলোতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ ছাড়া অন্য কোনো কর্তৃপক্ষের অনুমতির মাধ্যমে পরিচালিত কার্যক্রম অকার্যকর ও অননুমোদিত হিসেবে গণ্য হবে।

 

সিলেটকে পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

Manual5 Ad Code

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com