• সিলেট, রাত ৮:৪৩, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-কুয়েত

admin
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৬
দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-কুয়েত

Manual8 Ad Code

দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-কুয়েত
অনলাইন ডেস্ক

 

Manual6 Ad Code

বাংলাদেশ ও কুয়েত দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেছে। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের বিশেষ অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির কুয়েতের উপ-পররাষ্ট্রমন্ত্রী হামাদ আল-মাশআনের সঙ্গে সাক্ষাৎ করেন।

Manual7 Ad Code

বৃহস্পতিবার বৈঠকে হুমায়ুন কবির চলমান মধ্যপ্রাচ্য সংকটে কুয়েতের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশের আগ্রহের কথা জানান।

কুয়েতের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সংহতি ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ-কুয়েত যৌথ কমিশনের পরবর্তী বৈঠক দ্রুত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন, যাতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও অন্যান্য খাতে সহযোগিতা আরও এগিয়ে নেওয়া যায়।

হুমায়ুন কবির কুয়েতের প্রস্তাবকে স্বাগত জানিয়ে জানান, বাংলাদেশও শিগগিরই যৌথ কমিশনের বৈঠক আয়োজনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে প্রস্তুত। বৈঠকে বাংলাদেশ-কুয়েত সম্পর্কের অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

Manual2 Ad Code

বিডি প্রতিদিন

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com