• সিলেট, সকাল ৭:৪৮, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ছেলের মৃ ত্যু র খবর শুনে মারা গেলেন বাবাও, এক সন্ধ্যায় নিঃস্ব পরিবার

admin
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৬
সিলেটে ছেলের মৃ ত্যু র খবর শুনে মারা গেলেন বাবাও, এক সন্ধ্যায় নিঃস্ব পরিবার

Manual2 Ad Code

সিলেটে ছেলের মৃ ত্যু র খবর শুনে মারা গেলেন বাবাও, এক সন্ধ্যায় নিঃস্ব পরিবার

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক

ছেলের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েছিলেন বাবা। কিছুক্ষণ পর তিনিও মারা গেলেন। সিলেটের জকিগঞ্জে একই দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলে এবং ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু হয়েছে। বাবা-ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পরিবার।

 

Manual7 Ad Code

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রাম (খালপাড়) এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মাসুক আহমেদ (৩৮) শাহগলী বাসস্ট্যান্ড এলাকার নুসরাত লাইটিংয়ে কর্মচারী হিসেবে কাজ করতেন। রোববার সন্ধ্যায় কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়।

 

 

মাসুকের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পর তাঁর বাবা আব্দুল লতিফ (৬৭) অসুস্থ হয়ে পড়েন। স্বজনেরা তাঁকে সামলানোর চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

 

স্বজনেরা জানান, মাসুকের বিয়ে হয়েছিল সম্প্রতি। নতুন সংসার নিয়ে তাঁর অনেক স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান তিনি। তাঁর হাতে বিয়ের মেহেদির দাগ এখনো পুরোপুরি মুছে যায়নি।

 

ছেলের মৃত্যুর খবর শোনার পর বাবারও মৃত্যু হওয়ায় পরিবারটির ওপর নেমে এসেছে শোকের আঘাত। সদ্য বিয়ে করা ছেলের আকস্মিক মৃত্যু মেনে নেওয়ার আগেই বাবাকেও হারাতে হয়েছে স্বজনদের। তাঁদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।

 

 

বাবা-ছেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে খিলগ্রাম ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন ও প্রতিবেশীরা পরিবারটির পাশে দাঁড়াতে বাড়িতে ছুটে আসেন।

Manual3 Ad Code

খবর পেয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকও সেখানে যান এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। স্বজনদের বুকফাটা কান্নায় সেখানে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

 

Manual3 Ad Code

 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। ছেলের মৃত্যুর সংবাদে বাবাও মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে বিদ্যুৎস্পৃষ্টে নিহত মাসুক আহমেদের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য আবেদন করা হয়েছে। আবেদন বিবেচনায় ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ দাফন করা হবে।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com