• সিলেট, সকাল ৭:৪৮, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে শপিংমলে আ গু ন

admin
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৬
সিলেটে শপিংমলে আ গু ন

Manual1 Ad Code

সিলেটে শপিংমলে আ গু ন

নিজস্ব প্রতিবেদক

Manual7 Ad Code

 

সিলেট মহানগরীর জিন্দাবাজার এলাকার একটি শপিংমলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি দোকানের মালামাল পুড়ে গিয়ে আনুমানিক ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

রবিবার (৩০ আগস্ট) রাত আনুমানিক ১২টার দিকে জিন্দাবাজার এলাকার ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

সিলেট ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর সালাউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১২টার দিকে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির তৃতীয় তলার বন্ধন টেইলার্স এন্ড ফেব্রিক্স নামের দোকানে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই এর উত্তাপ বাড়তে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

 

 

Manual6 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com