• সিলেট, সন্ধ্যা ৬:২২, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউরোপের কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ শেখ সাদের সাফল্য

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৬
ইউরোপের কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ শেখ সাদের সাফল্য

Manual8 Ad Code

ইউরোপের কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ শেখ সাদের সাফল্য
প্রেস বিজ্ঞপ্তি

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে আবারও বাংলাদেশের লাল-সবুজ পতাকার গৌরব তুলে ধরলেন হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অনুষ্ঠিত ‘হাবিবুল কোরআন ইউকে’ আয়োজিত ‘ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন কম্পিটিশন-২০২৬’-এ তিনি তৃতীয় স্থান অর্জন করে ইউরোপের বুকে দেশের নাম উজ্জ্বল করেছেন।

ম্যানচেস্টারের বোল্টনে অবস্থিত ঐতিহাসিক জাকারিয়া জামে মসজিদে গত ২৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই বৃহৎ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মোট ১১০ জন প্রতিযোগীর মধ্যে ‌‘এ টু’ গ্রুপে অর্থাৎ (২১ থেকে ৩০ বছর বয়সী) পূর্ণ কোরআন হিফজ ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করে হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর এই সাফল্য অর্জন করেন।

Manual6 Ad Code

সোমবার (৩১ আগস্ট) প্রতিযোগিতার ফলাফল ঘোষণার পর আয়োজকদের পক্ষ থেকে তাকে বিশেষ সনদ ও সম্মাননা প্রদান করা হয়। পরে মারকাযু ফয়জিল কুরআনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজি মাসুম ফেসবুকের এক স্ট্যাটাসে হাফেজ শেখ সাদের এ সাফল্যের তথ্য নিশ্চিত করেন।

হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর রাজধানী ঢাকার মিরপুর-১ এ অবস্থিত স্বনামধন্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কুরআন আল-ইসলামী ঢাকা-এর কিতাব বিভাগের কৃতি ছাত্র।

Manual6 Ad Code

হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুরের এই অর্জনে আনন্দ প্রকাশ করে মারকাযু ফয়জিল কুরআনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজি মাসুম বলেন, ‘আলহামদুলিল্লাহ, হাফেজ সাদ নূরের এই সাফল্যে আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি।

এই অর্জন শুধু সাদ নূরের নয়, বরং পুরো বাংলাদেশের। আমাদের লক্ষ্য হলো কুরআনের আদর্শে শিক্ষার্থীদের গড়ে তোলা যাতে তারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে পারে এবং কুরআনময় বিশ্ব গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে।’

Manual6 Ad Code

বিডি-প্রতিদিন

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com