• সিলেট, বিকাল ৪:৩৩, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৬
বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Manual1 Ad Code

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

 

মৌলভীবাজারের বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনগুলো যৌথভাবে পৌরশহরে বর্ণাঢ্য র‌্যালি, আনন্দ মিছিল ও পথসভা করেছে।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

Manual4 Ad Code

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললন যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।

সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নছিব আলী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা মহিলা দলের নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল হাসান ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ বক্তব্য দেন।

এ সময় বর্হিবিশ্ব জাতীয়তাবাদী দলের নেতা মিজানুর রহমান মিজান ও আলিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক শফিকুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মো. মুজিব, সদস্য সচিব আব্দুল মালিক, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি হাজী সেলিম, উপজেলা জাসাসের আহ্বায়ক তাজুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব আব্দুল জব্বার ও উপজেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com