• সিলেট, রাত ৪:৪৯, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে পুলিশের অ্যাকশন, গ্রে প্তা র ৫৪

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৬
সিলেটে পুলিশের অ্যাকশন, গ্রে প্তা র ৫৪

Manual1 Ad Code

সিলেটে পুলিশের অ্যাকশন, গ্রে প্তা র ৫৪

নিজস্ব প্রতিবেদক

সিলেট নগরজুড়ে পুলিশের অ্যাকশন চলছেই। গত ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ১৬৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে ট্রাফিক বিভাগ।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এসব তথ্য জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।

 

Manual5 Ad Code

তারা জানায় গ্রেপ্তারকৃতদের মধ্যে আছে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেপ্তারকৃত কয়েকজন।

 

এসময় ৬৪ পিস ইয়াবা, ১২ বোতল নেশাজাতীয় সিরাপ, ১১ বোতল বিদেশী মদ, ২৫৪ পিস ভারতীয় কম্বল, ৩৮ পুরিয়া গাঁজা, ভারতীয় সাবান, শ্যাম্পু ও ব্যাগ জব্দ করা হয়েছে।

Manual8 Ad Code

 

এদিকে একই সময়ে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ অভিযান চারিয়ে ১৬৪টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এরমধ্যে মামলা দায়ের করা হয়েছে ৬৬টি যানবাহনের বিরুদেধ এবং আটক করা হয়েছে ৯৮টি।

 

Manual3 Ad Code

গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজরুল আলম।

 

 

সিলেটভিউ২৪ডটকম

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com