• সিলেট, রাত ৪:৫৮, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল একজনের

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৬
শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল একজনের

Manual6 Ad Code

শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল একজনের

অনলাইন ডেস্ক

Manual4 Ad Code

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার ১ চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আব্দুল মান্নান (৪০) শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের গাজীপুর আটঘর গ্রামের আব্দুল করিমের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডের সুরমাভ্যালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় একটি বালুবাহী ট্রাক পেছন থেকে ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে চালক আব্দুল মান্নান ছিটকে পড়ে গুরুতর আহত হন।

 

 

Manual3 Ad Code

পরে খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Manual6 Ad Code

শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নিহতের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Manual8 Ad Code

সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাক চালক জোনায়েদ (২৬) ও তার সহকারী রানা মিয়াকে (৩০) আটক করা হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com