• সিলেট, দুপুর ১২:১০, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের যেসব কোয়ারী থেকে পাথর তুলতে চায় সরকার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৬
সিলেটের যেসব কোয়ারী থেকে পাথর তুলতে চায় সরকার

Manual5 Ad Code

সিলেটের যেসব কোয়ারী থেকে পাথর তুলতে চায় সরকার

নিজস্ব প্রতিবেদক

 

সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংকে সংরক্ষিত রেখে জেলার অন্যান্য এলাকায় পাথর উত্তোলনের অনুমতি দেওয়ার বিষয়ে নীতিগতভাবে এগোচ্ছে সরকার। আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের পর এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সবকিছু অনুকূলে থাকলে চলতি পাথর উত্তোলন মৌসুমেই এ বিষয়ে সুখবর আসতে পারে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী এসব কথা জানান।

 

Manual3 Ad Code

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় সিলেটে পাথর উত্তোলনের বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ছয়জন মন্ত্রী এবং সংশ্লিষ্ট সচিবদের নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটিও গঠন করা হয়।’

 

Manual7 Ad Code

মন্ত্রী জানান, আদালতের আদেশে সংরক্ষিত জাফলং এলাকাকে অক্ষত রেখে সিলেটের অন্যান্য এলাকায় হস্তচালিত পদ্ধতিতে পাথর উত্তোলনের বিষয়ে কমিটি নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে। তবে এ সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে আদালতের নির্দেশনার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

Manual5 Ad Code

 

আরিফুল হক চৌধুরী বলেন, পাথর উত্তোলন নিয়ে একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। সরকার আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। আদালত যে সিদ্ধান্ত দেবেন, সেটি পাওয়ার পরদিন থেকেই সরকার সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

 

Manual1 Ad Code

চলতি মৌসুমেই পাথর উত্তোলন শুরু করা সম্ভব হবে কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মামলার বাদীপক্ষ আদালতে তাদের বক্তব্য যথাযথভাবে উপস্থাপন করেছেন। একইভাবে সরকারপক্ষও তাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই মৌসুমেই পাথর উত্তোলন শুরু হবে।’

 

সরকারের এ নীতিগত অবস্থানের ফলে জাফলংকে সংরক্ষণ করে সিলেটের অন্যান্য পাথরসমৃদ্ধ এলাকায় সীমিত ও হস্তচালিত পদ্ধতিতে পাথর উত্তোলনের সুযোগ তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে আদালতের রায়ের ওপর রয়েছে।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com