• সিলেট, সকাল ৬:২২, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে অবৈধ বিদেশি সিগারেট ও নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৬
শ্রীমঙ্গলে অবৈধ বিদেশি সিগারেট ও নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

Manual6 Ad Code

শ্রীমঙ্গলে অবৈধ বিদেশি সিগারেট ও নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual7 Ad Code

শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ৫ হাজার ৭৩০ শলাকা অবৈধ বিদেশি সিগারেট ও নকল ব্যান্ডরোলযুক্ত ১১ হাজার ৫০০ শলাকা আকিজ বিড়ি জব্দ করেছে সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কমিশনার মো. নাজমুল হকের নির্দেশনায় শ্রীমঙ্গল সার্কেলের রাজস্ব কর্মকর্তা আবদুস সালামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে সহকারী রাজস্ব কর্মকর্তা মো. হাসান হাওলাদার, ওয়াহিদ মুরাদ ও মু. আ. জলিল অংশ নেন।

অভিযানকালে মালিকবিহীন অবস্থায় অবৈধ বিদেশি সিগারেট ও নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়িগুলো জব্দ করা হয়।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, জব্দ পণ্যগুলোর আইনানুগ নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি আটক পণ্য সরকারি গুদামে জমা দেওয়ার প্রক্রিয়াও চলছে।

রাজস্ব ফাঁকি রোধ এবং অবৈধ সিগারেট ও বিড়ির বেচাকেনা বন্ধে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com