ছবি: এআই।
সিলেটে ৬ থানার ৩৭ জন আ ট ক
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগরীতে অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
জানা যায়, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, ছিনতাইকারী দমন, মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করতে এ অভিযান চালানো হয়।
অভিযানে সিলেট কোতোয়ালী মডেল থানায় ৪, জালালাবাদ থানায় ৫, এয়ারপোর্ট থানায় ৮, দক্ষিণ সুরমা থানায় ৭, মোগলাবাজার থানায় ৮ এবং শাহপরাণ (রহ.) থানায় ৫ জনকে আটক করা হয়।
এসএমপি জানায়, মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম