• সিলেট, রাত ৩:২৮, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে পরিত্যক্ত অবস্থায় দুই এয়ারগান উদ্ধার করল এসআরবি

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৬
সিলেটে পরিত্যক্ত অবস্থায় দুই এয়ারগান উদ্ধার করল এসআরবি

Manual5 Ad Code

সিলেটে পরিত্যক্ত অবস্থায় দুই এয়ারগান উদ্ধার করল এসআরবি

নিজস্ব প্রতিবেদক

 

সিলেট বিভাগের মৌলভীবাজারের কমলগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামে এ অভিযান চালানো হয়।

Manual8 Ad Code

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৯ জানায়, ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টার সময় এসআরবি’রর একটি দল আদমপুর বাজারে অবস্থান করছিল।

Manual5 Ad Code

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব জালালপুর গ্রামের একটি দোকানের পেছনে বাঁশঝোপে এয়ারগান থাকার খবর পাওয়া যায়।

 

Manual8 Ad Code

খবর পেয়ে দলটি সন্ধ্যা পোনে ৭ টার সময় ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়।

একপর্যায়ে দোকানের পেছনের বাঁশঝোপ থেকে সাদা প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার করা হয়।

তবে এসব এয়ারগানের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

Manual7 Ad Code

এ ঘটনায় এসআরবি-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে উদ্ধার করা এয়ারগান দুটি জিডি করে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com