• সিলেট, রাত ১১:৪৪, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

তৈয়মুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইয়াহিয়া আহমদের রত্নগর্ভা মাতা সাবেক শিক্ষিকা তৈয়মুন নেছা আর নেই

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৬
তৈয়মুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইয়াহিয়া আহমদের  রত্নগর্ভা মাতা সাবেক শিক্ষিকা তৈয়মুন নেছা আর নেই

Manual8 Ad Code

তৈয়মুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কানাডা প্রবাসী ইয়াহিয়া আহমদ (এহিয়া)-এর মাতা, সাবেক শিক্ষিকা তৈয়মুন নেছা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার কানাডায় চিকিৎসাধীন অবস্থায়/অবস্থানকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Manual5 Ad Code

তাঁর এই আকস্মিক মৃত্যুতে তৈয়মুন নেছা ফাউন্ডেশন, সিলেটের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। এক যৌথ শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

শোক প্রকাশ করেছেন তৈয়মুন নেছা ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, সহসভাপতি দেলোয়ার হোসেন দিলু এডভোকেট, উপদেষ্টা চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট এবং সাধারণ সম্পাদক কবির আহমদ বাবর এডভোকেট।

নেতৃবৃন্দ মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাত নসীবের জন্য দোয়া প্রার্থনা করেন।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com