• সিলেট, সকাল ৭:৫১, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সুরমা চা বাগান থেকে আ ট ক ৩

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৬
সুরমা চা বাগান থেকে আ ট ক ৩

Manual7 Ad Code

সুরমা চা বাগান থেকে আ ট ক ৩

নিজস্ব প্রতিবেদক

সুরমা চা বাগানের চায়ের কুঁড়ি চত্বরে তারা অবস্থান নিয়েছিলেন। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, সেখানে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। তারা অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে।

 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছে এসআরবির গণমাধ্যম শাখা। তারা জানায় রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জের মাধবপুরস্থ সুরমা চা বাগান থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন, হবিগঞ্জের বাহুবল থানার রশিদপুর এলাকার মৃত পাকলু কলের ছেলে রাজু কল (৩২), মৃত লক্ষণ কর্মকারের ছেলে লিটন কর্মকার (৩৫) ও মন্টু তাতীর ছেলে হৃদয় তাতী (২৫)।

Manual2 Ad Code

 

 

Manual6 Ad Code

এসময় তাদের হেফাজত থেকে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

Manual7 Ad Code

 

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাদায়ের করে তিনজনকেই মাধবপুর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছে এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

 

সিলেটভিউ২৪ডটকম

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com