• সিলেট, ভোর ৫:৪৭, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

Manual3 Ad Code

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

 

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের কেউ আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না পেলে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত তাদের নিয়োগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

Manual3 Ad Code

শিক্ষামন্ত্রী লিখেছেন, ‘আমরা লক্ষ্য করছি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।’

তিনি বলেন, ‘১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত উত্তীর্ণ প্রার্থীদের কেউ নিয়োগপত্র না পেয়ে থাকলে তা পরবর্তীতে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে নিয়োগপত্র প্রেরণ করা হবে।’

Manual3 Ad Code

মন্ত্রী আরও বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন/ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া।’

Manual8 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com