• সিলেট, ভোর ৫:৪৭, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে জঙ্গলে মিলল বিদেশি অ*স্ত্র ও লুটের গু লি

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৬
সিলেটে জঙ্গলে মিলল বিদেশি অ*স্ত্র ও লুটের গু লি

Manual5 Ad Code

সিলেটে জঙ্গলে মিলল বিদেশি অ*স্ত্র ও লুটের গু লি

নিজস্ব প্রতিবেদক

Manual1 Ad Code

সিলেটের জৈন্তাপুরে জঙ্গলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি দোনলা বন্দুক, থানা থেকে লুট হওয়া পুলিশের চার রাউন্ড তাজা কার্তুজ ও দুই রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

 

 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর থানার হরিপুর বাজারের হাউদপাড়া সংলগ্ন সিলেট-জাফলং মহাসড়কের পশ্চিম পাশে জঙ্গলে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

 

এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় জঙ্গলের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি দোনলা বন্দুক, থানার মালখানা থেকে লুট হওয়া চার রাউন্ড তাজা কার্তুজ এবং দুই রাউন্ড তাজা রাইফেলের গুলি পাওয়া যায়। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আটক করা যায়নি।

Manual8 Ad Code

 

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হরিপুর এলাকায় সক্রিয় চোরাকারবারি ও সংঘবদ্ধ চোরাচালানকারীদের বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র ও গোলাবারুদ ব্যবহারের বিষয়ে আগে থেকেই তথ্য ছিল। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ ওই চক্রের সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা যাচাই করা হচ্ছে।

Manual1 Ad Code

এসআরবি-৯ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম চলছে। পাশাপাশি চোরাকারবারি চক্রের কাছে থাকা অন্য অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

 

Manual5 Ad Code

উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com