• সিলেট, ভোর ৫:৫০, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

একটি দল কোরানের আয়াত পাঠ করে মানুষকে ধোকা দিতে চায়: এমপি নাসির উদ্দিন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৬
একটি দল কোরানের আয়াত পাঠ করে মানুষকে ধোকা দিতে চায়: এমপি নাসির উদ্দিন

Manual1 Ad Code

একটি দল কোরানের আয়াত পাঠ করে মানুষকে ধোকা দিতে চায়: এমপি নাসির উদ্দিন

Manual1 Ad Code

জুড়ী প্রতিনিধি

মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) এমপি নাসির উদ্দিন আহমেদ বলেছেন, “তারেক রহমান এর নেতৃত্বে বিএনপির মতো জনপ্রিয় দলকে এ দেশের মানুষ ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। কিন্তু মাত্র ৭ মাসের মধ্যে বিরোধীদল দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলতে সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। আপনারা দেখেছেন আজ জাতিসংঘে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সভাপতিত্ব করছেন। এটা আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বড় গৌরবের। আমি ও একজন এমপি হিসেবে ন্যাম ভবনে বসবাস করি। আপনারা দেখেছেন জামায়াতের একজন এমপি একজন নারীকে ধর্ষণ করে ধরা পড়ে দ্বিতীয় বউ হিসেবে প্রচারণা চালায়। পরবর্তীকালে সেই কথিত বউ কিভাবে মারা গেছে সেটা আপনারা সবাই দেখেছেন। তারা জুড়ীতে এসে ইসলামের লেবাস নিয়ে কোরানের আয়াত পাঠ করে মানুষ কে ধোকা দিচ্ছে।”

তিনি শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় মৌলভীবাজারের জুড়ী শিশু পার্কে উপজেলা ছাত্রদল আয়োজিত ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে ছাত্র সমাবেশ’ এ প্রধান অতিথির বক্তকব্য রাখেন।

তিনি বলেন, “বাংলাদেশের কথা বলতে হলে প্রথমেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কথা বলতে হয়। দেশপ্রেমিক এই নেতা ১৯৭১ সালে স্বাধীনতার পর দেশকে এগিয়ে নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশাপাশি ছাত্রসমাজের প্রিয় সংগঠন ছাত্রদলের মতো সুশৃঙ্খল একটি দল গঠন করেন। যে ছাত্রসংগঠন আজ এশিয়া মহাদেশের সর্ববৃহৎ একটি ছাত্র সংগঠন হিসেবে নেতৃত্ব দিয়ে যাচ্ছে।”

 

Manual3 Ad Code

জুড়ী উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়জুর রহমান এর সভাপতিত্বে ও সদস্য সচিব সোহেল আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি মাছুম রেজা চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সহসভাপতি মোঃ আব্দুল কাইয়ুম চেয়ারম্যান, সাবেক আহবায়ক ডাঃ মোস্তাকিম হোসেন বাবুল, যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক রুমেল উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নিপার রেজা, যুগ্ম আহবায়ক ইমতিয়াজ গফুর মারুফ, ফয়ছল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সাইফুর রহমান, তৈয়বুননেছা খানম সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আমির হোসেন, উপজেলা ছাত্রদল নেতা জাবেদ আহমদ, সিলেট সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মুরসালিন আহমদ আসফিয়া, ছাত্রদল নেতা সাইফুর রহমান, ইকবাল হোসেন সিপলু প্রমূখ।

 

Manual1 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম/

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com