এম সাইফুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকীতে মৌলভীবাজারে এতিমদের মাঝে খাবার বিতরণ
শ্রীমঙ্গল প্রতিনিধি
সাবেক অর্থমন্ত্রী ও প্রথিতযশা রাজনীতিবিদ মরহুম এম সাইফুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান গ্রামে তাঁর কবরে জিয়ারত করা হয়েছে।
এছাড়া বাদ জোহর মৌলভীবাজার জামেয়া দ্বীনিয়া মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিম শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি, সমাজসেবক ও ব্যবসায়ী সৈয়দ তৌফিক আহমদ, সহ-সভাপতি ও ব্যবসায়ী মো. বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক এবং মৌলভীবাজার জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, কোষাধ্যক্ষ ও সমাজসেবক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মু. ইমাদ উদ দীন।
এছাড়াও উপস্থিত ছিলেন- স্মৃতি পরিষদের সদস্য, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এম এ মুকিত, মৌলভী ওয়ালী সিদ্দিকী ও বকসী মিছবাহ উর রহমানসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
কবর জিয়ারত, মিলাদ ও দোয়া পরিচালনা করেন মৌলভীবাজার জামেয়া দ্বীনিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এবং মৌলভীবাজার স্ট্যান্ড মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ এবং জেলা জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা রুম্মান আহমদ চৌধুরী।
উল্লেখ্য, ১৯৩১ সালের ৬ অক্টোবর মৌলভীবাজারের বাহারমর্দনে জন্মগ্রহণ করেন মরহুম এম সাইফুর রহমান। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি তাঁর অনন্য গুণাবলী দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তাঁর সাদামাঠা ব্যক্তিগত জীবন সবসময় মানুষের দৃষ্টি কাড়ত। তিনি বাংলাদেশের অন্যতম সফল অর্থমন্ত্রী, যিনি দেশে প্রথম ভ্যাট প্রথার প্রবর্তক এবং টানা ১২ বার জাতীয় সংসদে সফলতার সাথে বাজেট পেশ করেছিলেন। নিজ জন্মস্থান মৌলভীবাজারসহ পুরো সিলেট বিভাগেই তাঁর রয়েছে চোখ ধাঁধানো উন্নয়নের ছোঁয়া। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি না ফেরার দেশে চলে যান