• সিলেট, রাত ২:৫১, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নতুন পিপি মোমিনুল ইসলাম মোমিন

admin
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৬
সিলেট মহানগর দায়রা জজ আদালতের নতুন পিপি মোমিনুল ইসলাম মোমিন

Manual8 Ad Code

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নতুন পিপি মোমিনুল ইসলাম মোমিন

Manual2 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

 

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নতুন পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন মোমিনুল ইসলাম মোমিন। ​আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

Manual5 Ad Code

 

 

Manual2 Ad Code

​সোমবার (৫ অক্টোবর) সিনিয়র সহকারী সচিব (জিপি-পিপি) মো. ফারুক হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে সিলেট জেলার বিভিন্ন আদালতের আইন কর্মকর্তাদের নিয়োগ ও অব্যাহতির তথ্য প্রকাশ করা হয়।

 

​প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পূর্বে নিয়োগকৃত সব সরকারি আইনজীবীর নিয়োগাদেশ বাতিল করে তাদের স্ব স্ব পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ‘Code of Criminal Procedure, 1898’-এর Section 492 এবং ‘Legal Remembrancer’s Manual, 1960’-এর ক্ষমতাবলে এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনকে (পিতা: মৃত মোহাম্মদ মনির উদ্দিন) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলেট মহানগর দায়রা জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

 

Manual1 Ad Code

 

​নতুন এই দায়িত্ব পাওয়ার পর এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন আদালতের বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় দৃঢ়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

​উল্লেখ্য, তিনি ২০০৯ সালের ৮ ডিসেম্বর সিলেট জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। বর্ণাঢ্য পেশাজীবী ও রাজনৈতিক জীবনে তিনি সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, সিলেট জেলা যুবদলের সদ্য সাবেক সভাপতি এবং বিশিষ্ট আইনজীবী হিসেবে দীর্ঘদিন সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com