• সিলেট, দুপুর ১:৪৮, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের যে উপজেলায় ১৪৪ ধারা জারি

admin
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৬
সিলেটের যে উপজেলায় ১৪৪ ধারা জারি

Manual3 Ad Code

সিলেটের যে উপজেলায় ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক

Manual3 Ad Code

 

সিলেটের বিশ্বনাথের পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। একই সময়ে দুটি পক্ষ সভা ও সমাবেশ ডাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকাল ৩টা বিশ্বনাথের পৌর এলাকায় দুটি পক্ষ সভা ডাকায় উত্তেজনা দেখা দিয়েছে। এতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

Manual7 Ad Code

জানা গেছে, বিশ্বনাথের পৌর এলাকার পুরান বাজারের কলেজ রোডে ডাকবাংলো ও আশপাশের এলাকায় এই ১৪৪ ধারা জারি থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডাকবাংলো ও আশপাশের এলাকায় সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও গণজমায়েত নিষিদ্ধ থাকবে।

উপজেলা প্রশাসন জানায়, উল্লেখিত সময়ে লাঠি, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে। ৫ জন বা তার বেশি মানুষের জমায়েতও নিষিদ্ধ থাকবে। আদেশ অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

 

Manual4 Ad Code

 

 

Manual3 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com