• সিলেট, সন্ধ্যা ৬:২৭, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

গোলাপগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ

admin
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৬
গোলাপগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ

Manual6 Ad Code

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই মূলনীতিকে ধারণ করে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গোলাপগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

Manual2 Ad Code

গত মঙ্গলবার ও বুধবার (২০ ও ২১ অক্টোবর ) দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধামোহন মন্দির এবং উত্তর ঘোষগাঁওয়ের বনশ্রী যুব সংঘের পূজামণ্ডপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মণ্ডপ পরিদর্শন করেন ক্লাবটির শীর্ষ নেতৃবৃন্দ।

মণ্ডপগুলোতে পৌঁছালে বনশ্রী যুব সংঘের সভাপতি সুজিত দাস ও সাধারণ সম্পাদক সন্তোষ দাসসহ স্থানীয় পূজা পরিচালনা কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং ভক্ত-অনুসারীরা সাংবাদিকদের উষ্ণ অভ্যর্থনা জানান। পরে মন্দিরের নাটমন্দিরে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের এক ভাববিনিময় ও শুভেচ্ছা সভা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছানু মিয়ার নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি শাহান উদ্দিন নাজু, সাধারণ সম্পাদক হারিছ আলী, সহ-সাধারণ সম্পাদক ওয়াই এম সেলিম, সাংগঠনিক সম্পাদক কামাল খান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সাহেদ আহমদ রিপন, কোষাধ্যক্ষ মো. শিহাব উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম. এ. মালেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ, সদস্য মজির উদ্দিন, খালেদ আহমদসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।

Manual4 Ad Code

মণ্ডপের দেবী প্রতিমা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, সিলেটের গোলাপগঞ্জ যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য জনপদ। শারদীয় দুর্গোৎসব কেবল একক কোনো সম্প্রদায়ের নয়, এটি পুরো জনপদের সার্বজনীন উৎসব। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিকভাবে অসাম্প্রদায়িক চেতনা ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় রাখা সাংবাদিকদের নৈতিক দায়িত্বের অংশ।

Manual3 Ad Code

স্থানীয় সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা সাংবাদিকদের এই আগমন ও শুভেচ্ছাকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং সম্প্রীতির বার্তা ছড়ানোর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com