• সিলেট, সকাল ৯:২৯, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা-দাম্মাম-জেদ্দা-রিয়াদ রুটে ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা

admin
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৬
ঢাকা-দাম্মাম-জেদ্দা-রিয়াদ রুটে ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা

Manual7 Ad Code

ফাইল ছবি

Manual5 Ad Code

ঢাকা-দাম্মাম-জেদ্দা-রিয়াদ রুটে ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা
অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

 

 

Manual2 Ad Code

সার্বিক পরিস্থিতি উন্নতি হওয়ায় সৌদি আরবের রিয়াদে আবার ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৫ অক্টোবর দিবাগত রাতে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশ্যে একটি ফ্লাইট ছেড়ে যাবে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে রিয়াদগামী অন্য ফ্লাইটগুলো পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Manual6 Ad Code

এদিকে, দাম্মাম রুটে আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে আবার বিমানের ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল আটটায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এসব ফ্লাইট পরিচালনায় বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।

বিমান জানিয়েছে, ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দু’টি ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।

অন্যদিকে, মদিনাগামী ফ্লাইট নিয়মিত চলছে। এ রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

ফ্লাইট পরিচালনা ও সময়সূচি সম্পর্কে পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান। টিকিট কেনা, বুকিং ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এর আগে চলতি মাসের প্রথম দিকে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশিসহ অন্তত ১৪ জন নিহত হন। এরপর ওই বিমানবন্দরে ফ্লাইট চলাচল কার্যক্রম স্থগিত করে সৌদি কর্তৃপক্ষ। এই প্রেক্ষাপটে ১০ অক্টোবর ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট বাতিল করে বিমান। এরপর দেশটির দাম্মামের ফ্লাইট বাতিল করা হয়।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com