• সিলেট, রাত ১০:১৫, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালককে বিদায় সংবর্ধনা দিল ক্যাব

admin
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৬
সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালককে বিদায় সংবর্ধনা দিল ক্যাব

Manual3 Ad Code

সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালককে বিদায় সংবর্ধনা দিল ক্যাব

নিজস্ব প্রতিবেদক

 

Manual6 Ad Code

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদের দীর্ঘ ১৮ বছরের কর্মজীবনের সমাপ্তি ও অবসর উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টার সময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) এর উদ্যোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃক আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এয়ারলাইন্স ক্লাবস ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

 

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এয়ারলাইন্স ক্লাব অব ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সভাপতি সৈয়দ বেলায়েত আলী লিমন, ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোর্শেদ ফখরুল চৌধুরী, সাবেক সভাপতি রাগীব রহমান, সাবেক সাধারণ সম্পাদক মারজান আহমদ চৌধুরী, সহ-সভাপতি জনাব সাদিকুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ তঊসিফ ইসমাইল চৌধুরী, মিস মাহমুদা লিপি, জনাব সালেক মিয়া, জনাব জুবায়ের আহমদ, সৈয়দ এহসান আহমদসহ ক্লাবের অন্যান্য সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

এ সময় এয়ারলাইন্স ক্লাব অব ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পক্ষ থেকে মো. হাফিজ আহমেদের দীর্ঘ কর্মজীবনের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি তাঁর অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়। দীর্ঘ ১৮ বছর ধরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্ব পালনকালে তাঁর নিষ্ঠা, আন্তরিকতা, পেশাদারিত্ব ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। তাঁর অবসর উপলক্ষে সহকর্মী ও সংশ্লিষ্টদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com