• সিলেট, রাত ১২:৫০, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে বাসে অ গ্নি সং যো গে র অভিযোগে ছাত্রলীগের ৪ নেতা আটক

admin
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৬
সিলেটে বাসে অ গ্নি সং যো গে র অভিযোগে ছাত্রলীগের ৪ নেতা আটক

Manual7 Ad Code

ছবি: সংগৃহীত

Manual7 Ad Code

সিলেটে বাসে অ গ্নি সং যো গে র অভিযোগে ছাত্রলীগের ৪ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক

 

Manual1 Ad Code

সিলেটে বাসে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত (১৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার সময় এয়ারপোর্ট থানার নতুনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। তথ্যপ্রযুক্তি ব্যবহার ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাঁদের শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন, সিলেটের এয়ারপোর্ট থানার লালবাগ বাছাটিলা গ্রামের সৈয়দ মকসুদ হোসেনের ছেলে সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সৈয়দ আব্দুল্লাহ আল-মাসুদ (২৫), একই থানার ধোপাগুল গ্রামের মফিজ মিয়ার ছেলে মহানগর ছাত্রলীগের উপসম্পাদক (উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক) আব্দুল কাদির বাপ্পি (২২), বড়শলা গ্রামের সৈয়দ মাহবুবুর রহমান ও কুলসুমা বেগমের ছেলে ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. সৈয়দ শাকীব (২৫) এবং মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার গ্রামের মৃত ছানা মিয়ার ছেলে মো. জাহেদ (২৩)। বর্তমানে তিনি সিলেট নগরীর খাসদবীর এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, গত ১৬ নভেম্বর রাত ৩টা ১০ মিনিটের দিকে এয়ারপোর্ট থানার খাদিমনগর ইউনিয়ন পরিষদের সামনে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে চলাচলকারী সাদাপাথর এক্সপ্রেসের দুটি বাসের পেছনের টায়ারে আগুন দেওয়া হয়। এ সময় দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের ব্যবহৃত মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন গ্রুপে যুক্ত ছিলেন। এসব গ্রুপের মাধ্যমে সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনা ও কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

Manual8 Ad Code

 

 

পুলিশ জানায় এ ঘটনায় এয়ারপোর্ট থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com