• সিলেট, রাত ১২:১১, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মন্ত্রী আরিফের চমক, দুই সড়কের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

admin
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৬
মন্ত্রী আরিফের চমক, দুই সড়কের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

Manual3 Ad Code

মন্ত্রী আরিফের চমক, দুই সড়কের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক

 

নিজ নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনতে ব্যস্ত কর্মসূচি নিয়ে গোয়াইনঘাট সফর করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার দুটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

 

জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে সিলেটে পৌঁছান সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী। নগরীর কুমারপাড়ার বাসায় রাত্রিযাপন শেষে শুক্রবার সকালে তিনি নিজ নির্বাচনী এলাকা গোয়াইনঘাটে যান। সেখানে একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন। সকাল ১০টায় গ্রামীণ সড়ক সেতু, কালভার্ট ও সংরক্ষণ প্রকল্পের আওতায় গুরুকছি-সিটিংবাড়ী-পেকের খাল সড়ক মেরামতকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী।

পরে বেলা ১১টায় সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় গোয়াইনঘাট বাজার-রাধানগর বাজার জিসি-জাফলং বাজার সড়ক প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

Manual1 Ad Code

এ সময় আরিফুল হক চৌধুরী বলেন, ‘অতীতের উন্নয়নবঞ্চনা মুছে দিয়ে সিলেট-৪ আসনকে সারা দেশের মধ্যে নতুন রূপে সাজানো হবে। এলাকাটিকে জনবান্ধব, দর্শনার্থীবান্ধব ও পর্যটকবান্ধব হিসেবে গড়ে তুলে দেশের ইতিহাসে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। একনেকে ইতিহাসের সর্বোচ্চ উন্নয়ন বরাদ্দ প্রাপ্তি নিশ্চিত করেছেন তিনি।’

Manual5 Ad Code

 

নির্বাচনী প্রতিশ্রুতির কোনোটি অপূর্ণ রাখা হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমি কাজে বিশ্বাসী। সেই কাজ বাস্তবায়নে আপনাদের সমর্থন ও সহযোগিতা জরুরি। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে গোয়াইনঘাটসহ সিলেট-৪ আসনের সার্বিক চিত্র বদলে দেওয়া হবে। এ জন্য জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।’

 

Manual2 Ad Code

পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে দুটি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন কর্মসূচির সমাপ্তি হয়।

Manual6 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com